Staging · test data — use a test account; no real payments.
StoryVocabsStart free

StoryVocabs › সাধারণ প্রশ্নের সহজ উত্তর

সাধারণ প্রশ্নের সহজ উত্তর

ফ্রি-তে কী পাব? একটি অ্যাকাউন্ট খুলে প্রথম ৩টি প্যাকের শব্দ, গল্প ও অনুশীলন ব্যবহার করতে পারবেন। Public dictionary-তে বাংলা অর্থ দেখা যায়। আগে ফ্রি প্যাক দিয়ে পদ্ধতিটি আপনার কাজে লাগে কি না দেখুন।

Pro নিলে কী সুবিধা? সব ৮১টি প্যাক, ৪০৫টি গল্প, ক্যাটালগের গেম ও Voco AI tutor ব্যবহার করতে পারবেন। বর্তমান দাম ও ১, ৩, ৬ মাস বা Lifetime-এর মেয়াদ Pricing পেজে দেখুন। AI tutor-এর ব্যবহারে প্রযোজ্য সীমা থাকতে পারে।

কীভাবে টাকা দেব? প্ল্যান বেছে ZiniPay-এর পেমেন্ট পেজের নির্দেশনা অনুসরণ করুন। বর্তমানে দেখানো bKash বা Nagad-এর মতো পদ্ধতি বেছে নিন। আমাদের server পেমেন্টের invoice ও amount যাচাই করে Pro চালু করে।

নিজে থেকে টাকা কেটে নবায়ন হবে? না। Auto-renewal নেই। মেয়াদ শেষে চাইলে আবার প্ল্যান কিনবেন। Lifetime-এর শর্ত Terms পেজে আছে।

টাকা দিয়েও Pro না হলে? যাচাইকৃত পেমেন্টের ২৪ ঘণ্টার মধ্যে চালু না হলে আমরা চালু করে দেব বা পুরো টাকা ফেরত দেব। Refund policy পড়ুন এবং support@storyvocabs.com-এ যোগাযোগ করুন। PIN, password বা OTP কাউকে পাঠাবেন না।

ফোন ও ল্যাপটপের অগ্রগতি মিলবে? একই অ্যাকাউন্টে story read/unread ও নিজে mastered করা প্যাক sync হয়। পুরোনো browser progress নিজের অ্যাকাউন্টে যোগ করার আগে আপনার অনুমতি চাওয়া হবে। Game rounds ও Gambit XP এখন এই sync-এ নেই।

কতটি ডিভাইসে ব্যবহার করতে পারব? এক অ্যাকাউন্টে একসঙ্গে সর্বোচ্চ দুটি ডিভাইস: দুটি ফোন, দুটি ল্যাপটপ বা একটি করে। প্রতিটি browser profile আলাদা ডিভাইস হিসেবে গণনা হয়; অন্য browser, incognito বা cookies মুছে সাইন ইন করলে নতুন ডিভাইস হতে পারে। তৃতীয় ডিভাইসে সাইন ইন করতে একটি পুরোনো ডিভাইস থেকে সাইন আউট করার সুযোগ পাবেন। Profile Settings থেকেও ডিভাইস সরাতে পারবেন। পড়ার তথ্য ও সাবস্ক্রিপশন অ্যাকাউন্টেই থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের trial আছে? সমর্থিত বাংলাদেশি university email দিয়ে সাইন আপ ও email যাচাই করলে ৭ দিনের Pro trial পাবেন। অ্যাকাউন্টে দেখানো eligibility ও বর্তমান offer প্রযোজ্য।

ভুল অর্থ পেলে কী করব? অ্যাপের feedback বা support@storyvocabs.com-এ শব্দ, প্যাক ও গল্পের নাম লিখুন। শব্দের একাধিক অর্থ থাকতে পারে; গল্পের বাক্যের সঙ্গে অর্থ মিলিয়ে দেখুন।

Is StoryVocabs a native mobile app? It is a responsive web app with PWA installation on supported browsers. Learning progress sync requires the same signed-in account and a working connection.

StoryVocabs-এর গল্প ও বাংলা অর্থ দেখার আসল স্ক্রিন
StoryVocabs story reader — real product screenshot

Learn it for good

Every StoryVocabs word lives inside 5 short stories, so you remember it in context, not from a list. 3 packs are free.

Start free: 3 word packs